সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

বৈঠকের আগে পুতিনকে শক্তি প্রদর্শন করে কি বোঝালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রদর্শিত হয়েছে শক্তিশালী সামরিক মহড়া।

বৈঠকের জন্য লাল গালিচা ধরে মঞ্চের দিকে হাঁটার সময় দুই নেতার মাথার ওপর দিয়ে গর্জে ওঠে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং কয়েকটি যুদ্ধবিমান।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বৈঠকের মুহূর্তে পুতিন আকাশের দিকে তাকিয়ে বিমানের গতিপথ অনুসরণ করছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শক্তি প্রদর্শন ছিল রাশিয়ার সঙ্গে আলোচনার আগে স্পষ্ট সামরিক বার্তা।

বি-২ স্পিরিট যুক্তরাষ্ট্রের অন্যতম গোপন ও ব্যয়বহুল বোমারু বিমান। প্রতিটি বিমানের দাম প্রায় ২০১ কোটি মার্কিন ডলার। এটি পারমাণবিক বোমা ও ‘বাংকার বাস্টার’সহ প্রায় ৪০ হাজার পাউন্ড অস্ত্র বহনে সক্ষম। রাডারে ধরা না পড়া এবং দীর্ঘ দূরত্বে নির্ভুল হামলার ক্ষমতার কারণে এই বিমানকে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সামরিক হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।

জানা গেছে, গত জুনে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ছয়টি বাংকারবিধ্বংসী বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র, যেগুলো বি-২ থেকেই নিক্ষেপ করা হয়েছিল।

তিন ঘণ্টাব্যাপী আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “চুক্তি তখনই হবে, যখন সত্যিই চুক্তি হবে,”—যা থেকে বোঝা যায়, আলোচনায় এখনো দৃঢ় সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন এই আলোচনাকে ‘গভীর ও ফলপ্রসূ’ উল্লেখ করে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে তাদের কিছু যৌক্তিক নিরাপত্তা উদ্বেগও রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন