সর্বশেষ

জাতীয়

নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে নির্মাণাধীন ওই ভবনের পানির ট্যাংকে চারজন শ্রমিক নামার পর তারা আর উঠতে পারেননি।

তিনি বলেন, “ট্যাংকের ভেতরে নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খুলতে তারা নামেন। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

ওসি আরও জানান, ভবনটির একতলার কাজ শেষ হয়েছে, দোতলার কাজ শুরুর প্রস্তুতি চলছিল। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, পরিচয় শনাক্তে কাজ চলছে।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন