সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

জনগণ পিআর পদ্ধতিতে আগ্রহী, দাবি জামায়াত নেতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “দেশের জনগণ এই পদ্ধতিকে গ্রহণ করবেন। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতেই পিআর পদ্ধতির প্রয়োজন।”

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী নতুন করে এই পদ্ধতির দাবি তোলেনি। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম দুইটি পদ্ধতির কথা বলেছিলেন— একটি তত্ত্বাবধায়ক সরকার, আরেকটি হচ্ছে পিআর পদ্ধতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এক সময় গৃহীত হয়েছিল, তেমনি সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এটি স্বীকৃত, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা। এটাই ভবিষ্যতের দিক নির্দেশ করবে।”

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন