সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

অপুর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার জানে আলম অপুর দেওয়া বক্তব্যকে ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

আসিফ মাহমুদ বলেন, “অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার জানা মতে, এখন পর্যন্ত কেউ এমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি যা আমার সংশ্লিষ্টতা নিশ্চিত করে।”

তিনি অভিযোগ করেন, জানে আলম অপুর দেওয়া সাক্ষাৎকারটি জোরপূর্বক আদায় করা হয়েছে—এমন দাবি সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে এসেছে। “এই অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে,” বলেন তিনি।

অপরদিকে, তাকে এ ঘটনায় জড়ানোর চেষ্টার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অতীতেও এ ধরনের চেষ্টা হয়েছে, তখনও আমরা তা মোকাবিলা করেছি। ভবিষ্যতেও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।”

উল্লেখ্য, গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু গ্রেফতার হন। এ নিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়।

৫০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন