সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

শিক্ষকদের মহাসমাবেশ, সচিবালয় অভিমুখে পদযাত্রা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।

সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে রাজধানীতে জড়ো হয়েছেন হাজারো শিক্ষক।

"জাতীয়করণ প্রত্যাশী জোট" ব্যানারে আয়োজিত এই কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপর শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে সমাবেশে উপস্থিত শিক্ষকের সংখ্যা বাড়ছে। আমরা আশা করছি, আজকের দিনটি হবে শিক্ষক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন।”

সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে সারাদেশে গঠন করা হয়েছে সুসংগঠিত সমন্বয় কাঠামো। প্রতিটি বিভাগে ৮ জন করে সমন্বয়ক এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। শিক্ষকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করা হয়েছে।

এছাড়াও, সমাবেশস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং পেশাগত মর্যাদা নিশ্চিতসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচিসহ একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং টেবিল আলোচনায় অংশ নিয়েও তাদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করছেন তারা।

এবার সারাদেশের ৬৪ জেলা থেকে শিক্ষকরা একত্র হয়ে বৃহত্তর আন্দোলনে নামলেন, যাতে সরকার কার্যকর পদক্ষেপ নেয়—এমন প্রত্যাশা সকলের।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন