সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশচাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নিষিদ্ধ কসমেটিকস ও নষ্ট মিষ্টি বিক্রি চুয়াডাঙ্গায় ৫ দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
নরসিংদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ১০ কেজির স্থলে মিলছে সাড়ে ৮–৯ কেজি
চট্টগ্রামে ইয়াবা পাচার চক্রের ৫ সদস্য আটক, ৫ কোটি টাকার ইয়াবা জব্দ
বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১
ফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে নববধূর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মিমাংসা
জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আইন-আদালত

খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল, পরবর্তী শুনানি রোববার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা বাতিল এবং জামিন চেয়ে দায়ের করা আবেদনের শুনানিতে হাইকোর্টে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুনানির সময় বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঘটনার পর আগামী রোববার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

ঘটনার পটভূমি
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ। ওই ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪৬৭ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নামও অন্তর্ভুক্ত।


খায়রুল হককে গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৩১ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর খায়রুল হকের পক্ষে আইনজীবী মোনায়েম নবী শাহিন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি জানান, “এটি একটি হয়রানিমূলক মামলা। ঘটনার এক বছর পর হঠাৎ করে মামলা দায়ের করা হয়েছে, যার কোনো যৌক্তিকতা নেই।”

তিনি আরও বলেন, খায়রুল হক ২০১১ সালে প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান এবং ঘটনার দিন তিনি আইন কমিশনের দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। বর্তমানে তার বয়স ৮১ বছর এবং তিনি গুরুতর অসুস্থ।


এর আগে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা মামলায় ২৯ জুলাই তাকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়। এছাড়া, শাহবাগ থানার আরেক মামলায় বেআইনি ও পক্ষপাতমূলক রায় দেওয়ার অভিযোগে আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন