সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু : ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারিভাবে জানানো পরদিন থেকেই অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন, ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। গতকাল নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যার প্রধান কাজ হচ্ছে নির্বাচনকে সুন্দরভাবে সম্পন্ন করা।”

আজ দ্বিতীয়বারের মতো সচিবালয়ে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস। সকাল ১০টা ২৫ মিনিটে তার আগমনের আগে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। নতুন ভবনে এটি প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক।

এর আগে গত বছরের ২০ নভেম্বর ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে উপস্থিত হয়েছিলেন, তখন সভাটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত পুরোনো মন্ত্রিপরিষদ সভাকক্ষে। এবারের সভাটি অনুষ্ঠিত হয় সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত নবনির্মিত ভবনে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শুরুতে উপদেষ্টা পরিষদের বৈঠক বসতো প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায়। পরে সংস্কার শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে রূপান্তর করা হয়, যেখানে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন