সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
স্বাস্থ্য

লিভার ক্ষতির ইশারা দিচ্ছে ত্বক? জেনে নিন ৯টি লক্ষণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্যাটি লিভার বা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) এখন বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। লিভারে অতিরিক্ত চর্বি জমে গেলে নানা জটিলতা তৈরি হতে পারে।

কিন্তু এই রোগের লক্ষণ শুধুমাত্র পেটের ভেতরে সীমাবদ্ধ থাকে না—ত্বকেও তার প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের কিছু নির্দিষ্ট পরিবর্তন লিভারের সমস্যা বা কার্যক্ষমতা কমার পূর্বাভাস দিতে পারে। তাই সময়মতো এগুলো চিহ্নিত করে চিকিৎসা শুরু করলে ফ্যাটি লিভারের জটিলতা কমানো সম্ভব।

চলুন জেনে নেই, ত্বকে কোন কোন লক্ষণ ফ্যাটি লিভারের সম্ভাবনা নির্দেশ করে:

১. জন্ডিস (ত্বক ও চোখ হলদে হয়ে যাওয়া):
লিভারের কাজ বাধাগ্রস্ত হলে রক্তে বিলিরুবিন জমে চোখ ও ত্বক হলুদাভ হয়ে যায়। এটি লিভারের সমস্যার অন্যতম প্রধান লক্ষণ।

২. ত্বকের রঙের পরিবর্তন:
ফ্যাটি লিভারজনিত সিরোসিসে দেখা যায় মুখে মলিন বা হলদে ছোপ, হাত-পায়ে গাঢ় দাগ এবং আয়রন জমে ত্বকের রঙে ভিন্নতা।

৩. সহজে ক্ষত ও রক্তপাত:
লিভার রক্ত জমাট বাঁধার জন্য প্রোটিন তৈরি করে। লিভারের সমস্যা হলে প্রোটিন কমে সামান্য আঘাতেও রক্তপাত হতে পারে।

৪. শরীরে ফোলা (অ্যাসাইটিস ও এডিমা):
লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে তরল জমা হয়, যা পেটে (অ্যাসাইটিস) ও পা-গোড়ালে (এডিমা) ফোলাভাব সৃষ্টি করে।

৫. এরাপটিভ জ্যান্থোমা (হলুদ রঙের ছোট গাঁট):
লিভার চর্বি প্রসেস করতে না পারায় রক্তে চর্বির পরিমাণ বাড়লে ত্বকে ছোট হলুদ দানা বা গাঁট দেখা দেয়।

৬. চুলকানি (প্রুরিটাস):
লিভারের সমস্যায় রক্তে পিত্ত পদার্থ জমে ত্বকে চুলকানি তৈরি হয়, যা প্রদাহজনিত রাসায়নিকের কারণে আরও বাড়তে পারে।

৭. স্পাইডার ভেইনস (মাকড়সার জালের মতো শিরা):
ত্বকের নিচে বিশেষ করে শরীরের উপরের অংশে ছোট ছোট লাল শিরা দেখা যায়, যা লিভারের হরমোন ভারসাম্যহীনতার কারণে হয়।

৮. জ্যান্থেলাজমা (চোখের চারপাশে হলুদ ছোপ):
চোখের আশেপাশে কোলেস্টেরল বা চর্বিযুক্ত হলুদ দাগ ফ্যাটি লিভারের ইঙ্গিত দেয়, যা সাধারণত মধ্যবয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়।

৯. পামার ইরিথিমা (হাতের তালু লাল হওয়া):
হাতের তালু ও আঙুলের ডগায় লালচে ভাব দেখা গেলে তা লিভারের হরমোন ও রক্তপ্রবাহ পরিবর্তনের লক্ষণ হতে পারে।

ত্বকে এই ধরনের যেকোনো পরিবর্তন বা সমস্যা দেখা দিলে তা হালকা করে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ফ্যাটি লিভার প্রথম দিকে ধরা পড়লে সঠিক চিকিৎসা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই ত্বকের সংকেতগুলোকে অবহেলা করবেন না—এগুলো লিভারের ক্ষতির প্রথম পরিচায়ক হতে পারে।

৫৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন