সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

এক রাতে বাড়িসহ ১১টি দোকানে চুরি, আতঙ্কে এলাকাবাসী

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা চৌমোহনী বাজারে এক রাতে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ চুরি সংঘটিত করে।

ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে চোরেরা তালা ভেঙে দোকানে ঢুকে নগদ টাকা, ওষুধ, চাল, সার, মুদি ও মনোহারি পণ্যসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আসাদুল তালুকদারের রাইস মিল ও সার-ওষুধের দোকান, সালাউদ্দিন মৃধা, গণেশ দাস ও মালেক মৃধার মুদি দোকান, ফোরকান তালুকদারের দোকান, জাকিরের ফার্মেসি, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্টের দোকান এবং হালিম হাওলাদারের বসতঘর।

এ ছাড়া রাস্তার মাথা খেয়াঘাট এলাকায় ফিরোজের কসমেটিকসের দোকান এবং একটি টি-স্টল থেকেও মালপত্র লুটে নেয় চোরেরা। চুরিকৃত মালামালের আর্থিক মূল্য কয়েক লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ব্যবসায়ী আসাদুল তালুকদার বলেন, “তালা কেটে বা ভেঙে নানা কৌশলে দোকানে ঢুকে চোরেরা সবকিছু লুট করেছে। আমরা সকালে বিষয়টি টের পেয়ে পুলিশকে জানিয়েছি।”

চুরি প্রসঙ্গে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান, “এসআই শহীদুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, বাজার এলাকায় সম্প্রতি মাদকের প্রভাব বাড়ছে। তারা মনে করছেন, এই চুরির সঙ্গে মাদকাসক্তদের সম্পৃক্ততা থাকতে পারে। এক রাতেই এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন