সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

টাঙ্গাইলে ‘কিলার গ্রুপ’-এর নামে চাঁদা দাবি, বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে এক মৎস্য খামারির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকির ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে শহরের সন্তোষ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, দলীয় কর্মী আবদুল্লাহ আল মামুন এবং সাব্বির মিয়া।

অভিযোগকারীর নাম আজহারুল ইসলাম, যিনি সন্তোষ এলাকার বাসিন্দা এবং একটি মাছের খামারের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আজহারের এক কর্মচারীর কাছে একটি হুমকিমূলক চিঠি পৌঁছে দেয় এক অজ্ঞাত ব্যক্তি। শুক্রবার চিঠিটি হাতে পান আজহারুল। চিঠিটি লেখা ছিল ‘কিলার গ্রুপ, হত্যাকারী দল’ নামে একটি সংগঠনের প্যাডে। সেখানে লেখা হয়—“চাঁদা দে, নইলে জীবন দে।”

চিঠিতে আজহারুলের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয় এবং নির্দিষ্ট করে বলা হয়, ৩ আগস্ট সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলের সাবেক এমপি মাহমুদুল হাসানের বাড়ির সামনে একটি গাছের নিচে টাকা রেখে যেতে হবে। পুলিশে অভিযোগ দিলে পরিণতি ‘গুম’ হবে—এমন হুমকিও ছিল চিঠিতে।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ সক্রিয় হয় এবং শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ধারাবাহিক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে টাঙ্গাইল সদর থানায় আজহারুল ইসলাম অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “গোয়েন্দা পুলিশের সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন ও সাব্বির আদালতে জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

তবে এ ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, “এই গ্রেপ্তার উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাকর্মীদের হয়রানি ও হেয় করতে এটা সাজানো নাটক। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে কোনো অপকর্মের রেকর্ড নেই।”

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন