সর্বশেষ

জাতীয়

গুলশানে চাঁদাবাজির ঘটনায় মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার জানে আলম অপু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছেন 'বৈষম্য বিরোধী আন্দোলনের' নামে পরিচিত একটি সংগঠনের সমন্বয়ক পরিচয়ধারী জানে আলম অপু। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকালে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে অপুকে গ্রেফতার করে ডিবির একটি বিশেষ টিম। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গুলশান থানা পুলিশের কর্মকর্তারা জানান, অপু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অর্থেই সে মোটরসাইকেলটি কিনেছিল। ইতোমধ্যে এই মামলায় অপুসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, এই মামলায় জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত নগদ অর্থ উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে।

৩৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন