সর্বশেষ

জাতীয়নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশশার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
রাজনীতি

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। সার্জারির নেতৃত্বে ছিলেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দুপুর সাড়ে ১২টার দিকে তার অস্ত্রোপচার শেষ হয়। সফলভাবে সার্জারি শেষ হওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সাত দিনের মধ্যেই তাকে বাসায় পাঠানো হতে পারে।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমিক পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও পরে বিস্তারিত পরীক্ষায় তার হার্টে মোট পাঁচটি ব্লক পাওয়া যায়। এর মধ্যে তিনটি ছিল গুরুতর এবং দুটি ছিল প্রায় ৫০ শতাংশ ব্লকযুক্ত।

চিকিৎসার অংশ হিসেবে মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও তিনি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের মধ্যে দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ডা. শফিকুর রহমান।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন