সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ১৯৪৭ সাল থেকে এ দেশের সব আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের প্রাপ্য অধিকার আদায়। সেই লক্ষ্যেই বাঙালি জাতি বারবার আন্দোলন-সংগ্রামে একত্রিত হয়েছে।

তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধা কাউন্সিলই তাদের মূল সংগঠন। এ কাউন্সিলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আজকের আয়োজন তারই প্রতিফলন।

জেলা প্রশাসক আরও বলেন, দেশে এখন খাদ্য ও পোশাকের তেমন অভাব নেই, তবে সৎ ও মানবিক মানুষের অভাব রয়েছে। তিনি সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ও লক্ষ্য ছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে—সেটি এখনো প্রশ্নসাপেক্ষ। তিনি বলেন, দেশে এখনও দুর্নীতি ও প্রতিহিংসা বিদ্যমান। তবে নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে সরকার কাজ করছে এবং “সবার আগে বাংলাদেশ” এই চেতনা ধারণ করলে দেশ আরও এগিয়ে যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন