সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি চীনের, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় ৩ হাজার ২০০ হেক্টরজুড়ে শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চীন।

সেখানে পারমাণবিক বোমারু বিমান রাখার সক্ষমতাসহ নানা উন্নত সামরিক স্থাপনা তৈরি করা হয়েছে। নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের এই সামরিক ঘাঁটিটি গড়ে তোলা হয়েছে ‘মিসচিফ রিফ’ নামক একটি কৃত্রিম দ্বীপে, যা স্প্রাটলি দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, দ্বীপজুড়ে রয়েছে সুসংগঠিত নগরের মতো অবকাঠামো, দীর্ঘ রানওয়ে, বড় আকারের বিমান হ্যাঙ্গার, ক্ষেপণাস্ত্র বসানোর স্থান এবং সামরিক রাডার সিস্টেম।

‘মানব ইতিহাসে সবচেয়ে দ্রুত সামরিকীকরণ’
এএমটিআই-এর পরিচালক গ্রেগরি পোলিং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে বলেন, “এই ঘাঁটিতে আছে ৭২টিরও বেশি যুদ্ধবিমান হ্যাঙ্গার, আধুনিক বন্দর, ভূমি থেকে আকাশে ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি মানব ইতিহাসের অন্যতম দ্রুত ও ব্যাপক ড্রেজিং ও ভূমি পুনর্গঠন প্রকল্প।”

তিনি আরও বলেন, “এই অবকাঠামো দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যপথের জন্য বড় হুমকি হয়ে উঠছে।”

দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার
এএমটিআই জানায়, চীন ইতোমধ্যে স্প্রাটলি দ্বীপপুঞ্জে সাতটি এবং প্যারাসেল দ্বীপপুঞ্জে ২০টি অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে চারটি পুরোপুরি নৌ ও বিমানঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। স্কারবোরো শোয়াল এলাকায় চীনা কোস্ট গার্ডের স্থায়ী উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়নি।

গত মে মাসে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, চীন প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি আইল্যান্ডে দূরপাল্লার এইচ-৬ বোমারু বিমান অবতরণ করিয়েছে।

আন্তর্জাতিক আইন অমান্য করে চীনের দখলনীতি
চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশেই সার্বভৌমত্ব দাবি করে। এর মধ্যে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামের দাবিকৃত অঞ্চলও রয়েছে। ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালত চীনের দাবিকে ভিত্তিহীন বলে রায় দিলেও বেইজিং তা মানতে অস্বীকৃতি জানায়।

চীনের দাবি, এসব সামরিক স্থাপনা প্রতিরক্ষামূলক। কিন্তু প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, এটি আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কৌশল।

চীনের নীরবতা
ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও তথ্য প্রকাশের পর চীনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৪৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন