সর্বশেষ

জাতীয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
জাতীয়

রাজধানীতে সবজি ও মুরগির দাম বেড়েছে, ভোগান্তিতে সাধারণ ক্রেতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন বাজারে সবজি ও মুরগির দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে। বর্ষার অজুহাতে সবজির দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা।

এতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর নিত্যপণ্য কেনার ব্যয় বেড়ে গেছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে সোনালি মুরগির দামেও ২০ টাকা পর্যন্ত বাড়তি চাপ পড়েছে।

সবজির বাজার চড়া
বাজার ঘুরে দেখা গেছে, বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায় (প্রকারভেদে ২০ টাকা বেড়েছে), বরবটি ৮০ টাকা, পটল ৪০-৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা ও কচুরমুখী ৫০-৬০ টাকা কেজি দরে।

এছাড়া ঝিঙা ৬০ টাকা, কাঁচামরিচ ১৫০-২২০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, করলা ৮০ টাকা (২০ টাকা বেড়ে) এবং টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি শসা ৮০-১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা এবং ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

লাউ প্রতিটি ৫০-৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, কাঁকরোল ৮০ টাকা, কাঁচাকলা হালি ৩০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি এবং লেবুর হালি ১০-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির দামেও ঊর্ধ্বগতি
সোনালি কক মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে বাজার করতে আসা তরিকুল ইসলাম নামের এক চাকরিজীবী বলেন, "প্রতি শুক্রবারই সবজির দাম বাড়ে। বেতনের অর্ধেক চলে যায় শুধু বাজারে। সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে।"

ইলিশের সরবরাহ পর্যাপ্ত, দাম একই
বাজারে ইলিশের সরবরাহ থাকলেও দাম কমেনি। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২,৩০০ টাকায়, ৭০০ গ্রাম ওজনের ১,৮০০ টাকা, ৫০০ গ্রাম ১,২০০ টাকা, ৩০০ গ্রাম ৯০০ টাকা এবং ১৫০-২০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মহাখালী কাঁচাবাজারে এক ভোক্তা বলেন, "চাল-পেঁয়াজের দাম এমনিতেই বাড়তি, তার ওপর সবজি ও মাছের বাজারও অস্থির। ইলিশ এখন শুধু দেখার জন্য, কেনার সাহস নেই।"

মাংস ও ডিমের বাজারও চড়া
গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৮০-৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, বট ৩৫০-৪০০ টাকা এবং খাসির মাংস ১,২০০ টাকা কেজিতে। ডিমের বাজারেও ভোক্তারা ভোগান্তিতে—লাল ডিম প্রতি ডজন ১৪০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন