সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ফের ত্রাণ পাঠাচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে খাদ্য ও ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি অঞ্চলটিতে নির্দিষ্ট মানবিক করিডোর চালু করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

দীর্ঘদিনের অবরোধে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি চরমে উঠেছে—এমন প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিল তেলআবিব।

গত ২ মার্চ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েল গাজার ওপর পূর্ণ অবরোধ আরোপ করে। তবে মে মাসের শেষদিকে সীমিত আকারে কিছু ত্রাণ প্রবেশ করতে দেয়। সর্বশেষ শনিবার (২৬ জুলাই) ইসরায়েল সাতটি ত্রাণ প্যাকেজ পাঠানোর ঘোষণা দেয়। এর আগে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য নিজ নিজ উদ্যোগে ত্রাণ পাঠানোর কথা জানায়।

এদিকে, একই দিন গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষারত সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৫০ জন নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা।

এছাড়া, ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সদস্যদের একটি ত্রাণবাহী নৌযান গাজার দিকে অগ্রসর হলে সেটি জব্দ করে ইসরায়েলি বাহিনী। পরবর্তীতে ‘হান্দালা’ নামের আরও একটি নৌযানে অভিযান চালায় তারা, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ইসরায়েলি হস্তক্ষেপের পর সেই লাইভ ফিড বন্ধ হয়ে যায়। এর আগেও গত মাসে ‘ম্যাডেলিন’ নামের একটি নৌযানে অভিযান চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আকাশপথে প্যারাস্যুটের মাধ্যমে গাজায় ত্রাণ ফেলা হয়েছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, আকাশপথে ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই সীমিত এবং ঝুঁকিপূর্ণ।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “আকাশপথে ত্রাণ সরবরাহ অত্যন্ত ব্যয়বহুল, অকার্যকর এবং কখনও কখনও বিপজ্জনকও হতে পারে। এতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব নয়।”

ইসরায়েল যদিও দাবি করেছে, তারা গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে না—বরং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা যথেষ্ট সহায়তা আনতে পারছে না, মানবাধিকার সংগঠনগুলো বলছে, মূল সমস্যা হলো ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ। তারা সীমান্ত পথ এবং গাজার ভেতরের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, যা ত্রাণ সরবরাহ ব্যাহত করছে।

বিশ্ব সম্প্রদায়ের ক্রমবর্ধমান উদ্বেগ এবং তীব্র চাপের মুখে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় চালুর এ উদ্যোগকে অনেকেই সময়োচিত মনে করলেও, বাস্তবতা কতটা বদলাবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন