সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সতর্ক হোন: ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম ঝুঁকিতে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এতদিন একজন ব্যক্তি তার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্মনিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে এবার সেই সংখ্যা কমিয়ে ১০টি করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম অক্টোবরে বন্ধ হয়ে যাবে। মোবাইল অপারেটরগুলো ইতোমধ্যে যেসব গ্রাহকের নামে ১৫টি পর্যন্ত সিম রয়েছে, তাদের ক্ষুদে বার্তা পাঠিয়ে অনুরোধ জানাচ্ছে—সেবা কেন্দ্রে গিয়ে পছন্দের ১০টি সিম রেখে বাকি সিমগুলো বন্ধ করে ফেলতে।

বিটিআরসি জানায়, একজন গ্রাহক সাধারণত পাঁচ-ছয়টির বেশি সিম ব্যবহার করেন না। এমনকি অনেকেই একদিনেই একাধিক সিম কিনছেন, যা সন্দেহজনক। অপব্যবহার রোধে এবং নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বর্তমানে দেশে ৬ কোটি ৭৬ লাখ গ্রাহকের হাতে সিম রয়েছে ১৮ কোটি ৬২ লাখ। এত বেশি সংখ্যক সিম ব্যবহারে নানা ধরনের জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সময় পাবেন অপ্রয়োজনীয় সিম বন্ধ করার জন্য। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে, ১০টির বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে জানতে পারবেন, তাদের নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে। এছাড়া অপারেটরের সেবা কেন্দ্র থেকেও সাহায্য পাওয়া যাবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “নতুন নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হবে।” আর রবি’র করপোরেট ও রেগুলেটরি বিভাগের প্রধান সাহেদ আলম জানান, সিম বন্ধ করতে হলে গ্রাহককে অপারেটরের সেবা কেন্দ্রে যেতে হবে।

তবে অনেক গ্রাহক বলছেন, একটি পরিবারের জন্য ১০টি সিম যথেষ্ট হলেও, অপরাধী ধরা না গেলে কেবল সংখ্যা কমালেই সমস্যার সমাধান হবে না।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন