সর্বশেষ

জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। সেখানে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন।

এ ছাড়া একই সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকার বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে চারজন ডেঙ্গু রোগী ভর্তি হন।

চলতি বছর (২০২৫) এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ৩৪৫ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৫৭৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ২০২৩ সালে এই রোগে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন