সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

'ট্রান্সজেন্ডার পরিচয়ে ২৮ বছর ধরে ভারতে এক বাংলাদেশি'

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রান্সজেন্ডার পরিচয়ে দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে ভারতে বসবাস করা এক যুবককে আটক করেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক, যিনি ‘নেহা’ ছদ্মনামে পরিচিত ছিলেন। তবে তার প্রকৃত জাতীয়তা নিয়ে এখনো নিশ্চিত কোনও তথ্য উপস্থাপন করা হয়নি।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তির প্রকৃত নাম আবুল কালাম। তার বয়স আনুমানিক ৩৮ বছর। মাত্র ১০ বছর বয়সে তিনি ভারতে প্রবেশ করেন এবং দীর্ঘ দুই দশক মুম্বাইয়ে থাকার পর সম্প্রতি ভোপালে বসবাস করছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘নেহা কিন্নর’ নামে পরিচিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়দের সন্দেহ এড়াতে আবুল কালাম নিজেকে একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে পরিচয় দিতেন। ভোপালের বুধওয়ারা এলাকার বিভিন্ন বাসায় তিনি ভাড়াটিয়া হিসেবে ছিলেন। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন এবং ভারতীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করতে একাধিক ভুয়া পরিচয়পত্র—যেমন আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করেছিলেন।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি তার পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা নথিপত্র যাচাই করছে এবং এসব তৈরি করতে কোনো চক্র বা নেটওয়ার্কের সহায়তা পেয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার তদন্তে সাইবার ক্রাইম ইউনিটও যুক্ত হয়েছে। তারা তার মোবাইল ফোন, কল রেকর্ড, মেসেজসহ ডিজিটাল মাধ্যমের যাবতীয় তথ্য বিশ্লেষণ করছে। ভোপালের সিনিয়র পুলিশ কর্মকর্তা শালিনী দীক্ষিত বলেছেন, “গোপন তথ্যের ভিত্তিতে তার পরিচয় যাচাই করে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই তদন্তকালীন তথ্য গোপন রাখা হয়েছে।”

এখনও পর্যন্ত ওই যুবকের প্রকৃত জাতীয়তা বা বাংলাদেশি পরিচয় সংক্রান্ত কোনও সরকারিভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশি দাবির উল্লেখ থাকলেও, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার ট্রান্সজেন্ডার পরিচয় সত্য কি না, তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা চালানো হবে।

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন