সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

সাতক্ষীরায় বিক্ষোভ : জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গোপালগঞ্জে হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত বিচারের দাবি এবং গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এই বিক্ষোভের আয়োজন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সোহাইল মাহদীন।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী অধ্যক্ষ আখতারুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ছাত্র আন্দোলনের রাকিবুল ইসলাম মোড়ল, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা ও শিবিরনেতা আনিসুর রহমান, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ ও আবু হাসান।

বক্তারা অভিযোগ করেন, “আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা করে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের ১৫ বছরের শাসনকাল জুড়ে খুন, গুম ও নির্যাতনের ইতিহাস রয়েছে।”

তারা আরও বলেন, “গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে কোনো এলাকা নয়। সেখানে রাজনৈতিক কর্মসূচি করার অধিকার সকল দলেরই আছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সমাবেশ থেকে প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন বক্তারা।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন