সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

অর্থনীতিতে সম্ভাব্য ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুল্ক ও ভ্যাট বিভাগের চলমান কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে দেশের রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সরকার একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

কমিটির নেতৃত্বে থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব। এতে আরো থাকছে অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা।

অফিস আদেশে জানানো হয়, চট্টগ্রাম কাস্টমস হাউসের ২৮ ও ২৯ জুন বন্ধ থাকায় কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে হবে। পাশাপাশি, চলমান দুই মাসব্যাপী কর্মসূচির কারণে দেশের সব কাস্টমস, বন্ড কমিশনারেট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যে ক্ষতি হয়েছে, তা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, শুল্কায়ন কার্যক্রম, স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রভাব ও দেশের সামগ্রিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে হবে। এসব তথ্য সংগ্রহ করে আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে এনবিআর এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিলুপ্তি রোধসহ নানা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এর ফলে দেশের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনের কারণে সরকারের রাজস্ব সংগ্রহে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে, ক্ষতি নিরূপণ ও সমন্বয় করে দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর এর প্রভাব মূল্যায়ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

৩৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন