সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে নববধূর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মিমাংসা
জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আইন-আদালত

চাঁনখারপুলে হত্যা: ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ পুলিশের বিচার শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর চাঁনখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজন পুলিশ কর্মকর্তার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে ট্রাইব্যুনাল ১৪ জুলাইকে অভিযোগ গঠনের শুনানির দিন হিসেবে নির্ধারণ করেছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

মামলার আট আসামির মধ্যে চারজন বর্তমানে পলাতক। তারা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাঁদের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. কুতুবউদ্দিন মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন।

অপর চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে গত ২৫ মে মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয় এবং ২৯ জুন অভিযোগ গঠনের আবেদন জমা দেওয়া হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আজ বিচার শুরুর ঘোষণা দেয়।

ফরমাল চার্জে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুল এলাকায় ছাত্রদের বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ও পদ্ধতিগতভাবে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতরা হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।

প্রসিকিউশনের দাবি, এ হত্যাকাণ্ড ছিল সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিক অংশ।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন