সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

বিএমইউর ডেন্টাল অনুষদের ডিন হলেন বিশিষ্ট চিকিৎসক সাখাওয়াৎ সায়ন্থ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডেন্টাল অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জানুয়ারি ও জুলাই ২০২৫ সেশনের অনুষ্ঠিত পরীক্ষা এবং অন্যান্য জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেনকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেন্টাল অনুষদের ডিন পদে নিয়োগ দেওয়া হলো।

ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ২০০০ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং ২০০৭ সালে বিএমইউ থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে তার বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩০টিরও বেশি।

চিকিৎসা শিক্ষার পাশাপাশি ডা. সায়ন্থ একজন কবি ও লেখক। তার অনেকগুলো প্রকাশিত গ্রন্থ রয়েছে, যার মধ্যে পাঁচটি কাব্য, একটি উপন্যাস, রাজনৈতিক বিষয়ের উপর তিনটি এবং মানবাধিকার সম্পর্কিত কয়েকটি বই দেশের খ্যাতিমান প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ একজন টেলিভিশন বিশিষ্ট উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্টও।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ব্যাপক গণআন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করে কারান্তরীণ রাখা হয়। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পরে তিনি মুক্তি পান।

ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ ১৯৭৬ সালে শরীয়তপুর সদরের পালং থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ব্যক্তিগত জীবনে ডা: সায়ন্থ দুইসন্তানের জনক। তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজীবন সদস্য।

১০১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন