সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ইরানে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে জনসমক্ষে ফাঁসি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বুকান শহরে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড জনসমক্ষে কার্যকর করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) এই শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইরানের বিচার বিভাগ-ঘনিষ্ঠ বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, নির্যাতনের শিকার শিশুটির পরিবার ফাঁসির রায় জনসমক্ষে কার্যকরের অনুরোধ জানিয়েছিল।

প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি জানান, “এই নৃশংস ঘটনাটি সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিষয়টি আমরা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।” তিনি বলেন, ভুক্তভোগীর পরিবারের অনুরোধ এবং মামলার সামাজিক গুরুত্বের কারণেই জনসমক্ষে ফাঁসির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে নিম্ন আদালত অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে, যা পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালতও বহাল রাখে।

উল্লেখযোগ্যভাবে, ইরানে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুসারে, চীনের পর ইরান বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হিসেবে পরিচিত।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন