সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

বান্দরবানে এসএসসি পরীক্ষায় পাসের হার কম, বেড়েছে জিপিএ-৫

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

তবে আশার আলো জ্বালিয়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—যা বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৯২৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৬৮ জন। গড় পাসের হার ৬০ দশমিক ২৮ শতাংশ, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ কম (গত বছর ছিল ৭২ দশমিক ৭৫ শতাংশ)।

তবে এবছর জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন শিক্ষার্থী, যা গত বছরের ১০০ জন থেকে বেড়ে ৩৯ শতাংশ বেশি।

বিভাগভিত্তিক ফলাফল:
স্কুল পর্যায়ে:
পরীক্ষার্থী: ৪,১৬৯ জন
উত্তীর্ণ: ২,৪৬৯ জন
পাসের হার: ৫৯.২২% (গত বছরের চেয়ে কমেছে ২.৫%)
জিপিএ-৫: ১৩৪ জন
মাদ্রাসা শিক্ষা বিভাগ:
পরীক্ষার্থী: ৪৩৯ জন
উত্তীর্ণ: ৩০৯ জন
পাসের হার: ৭০.৮% (কমেছে প্রায় ১০%)
জিপিএ-৫: ৩ জন
কারিগরি শিক্ষা বিভাগ:
পরীক্ষার্থী: ৩১৫ জন
উত্তীর্ণ: ১৯০ জন
পাসের হার: ৬০.৩১% (কমেছে প্রায় ১৭%)
জিপিএ-৫: ২ জন

 

জেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, “পাসের হার কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। অভিভাবকদের উদাসীনতা, মোবাইল ফোনে অতিমাত্রায় আসক্তি, দুর্গম এলাকায় শিক্ষক সংকট—এসবই নেতিবাচক প্রভাব ফেলছে।”

তিনি আরও বলেন, “জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়া আমাদের জন্য ইতিবাচক বার্তা। তবে সামগ্রিক মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিক্ষকদের পাঠদানে মনোযোগ বাড়াতে হবে। তবেই পাহাড়ি এলাকায় শিক্ষার অগ্রগতি সম্ভব।”

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন