সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

'শাপলা' বাদে ১১৫ প্রতীকের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের সংখ্যা বাড়াতে নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে আরও ৪৬টি নতুন প্রতীক যুক্ত করার প্রক্রিয়া চলছে।

বর্তমানে ইসির তালিকায় থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন প্রতীকগুলো যুক্ত হলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টিতে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন নতুন প্রতীক সংযুক্ত করে তৈরি করা প্রস্তাবিত তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের (অনুমোদন যাচাই) জন্য পাঠিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রতীক হালনাগাদ করতে গঠিত কমিটি শুরুতে ১৫০টি প্রতীকের একটি খসড়া তালিকা তৈরি করেছিল। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক চূড়ান্ত করে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিংয়ে চাইলে আইন মন্ত্রণালয় কিছু প্রতীক বাদ দেওয়ার বা নতুন প্রতীক যুক্ত করার সুপারিশ করতে পারে।

এদিকে এই তালিকায় আলোচিত ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি বলে জানিয়েছে ইসি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক সংখ্যা বাড়ানোর এই উদ্যোগের কারণ হচ্ছে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে এবং আরও নতুন দল নিবন্ধনের আবেদন করেছে। এখন পর্যন্ত ১৪৭টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানা গেছে।

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫১টি, যার মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল। নতুন প্রতীক তালিকায় ৫১টি প্রতীক বরাদ্দ থাকবে নিবন্ধিত দলগুলোর জন্য। বাকি প্রতীকগুলো বরাদ্দ রাখা হবে ভবিষ্যতে নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

নতুন প্রতীকসহ তালিকায় থাকছে যেসব প্রতীক:
আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভি, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মোটরগাড়ি, হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হক্কা এবং হেলিকপ্টার।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন