সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশরাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

সাংবাদিকদের শত্রু যারা, তারাই দেশের শত্রু: মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “সাংবাদিকদের শত্রু যারা, তারাই দেশের শত্রু। তারা রাজনীতির নামে অপরাজনীতির পথে হাঁটছে এবং অতীতের ফ্যাসিস্টদের পথ অনুসরণ করছে।”

‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার।

মোমিন মেহেদী বলেন, “দেশের রাজনীতিতে এখন নতুনধরনের ফ্যাসিস্টদের উত্থান হচ্ছে। তারা ছাত্র, যুবক ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাজনীতির নামে জাতির সঙ্গে ভয়ঙ্কর খেলা খেলছে। এর ফলে মা-বোনেরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজপথে সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। ভোট পাওয়ার আগেই এরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতায় মেতে উঠেছে।”

তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের অপচেষ্টা এখনই রুখে দিতে হবে। এখনই তাদের ‘না’ বলতে হবে।”

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন