সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
আন্তর্জাতিক

বিহারে ডাইনি সন্দেহে একই পরিবারের ৫ জনকে পুড়িয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার তেতগামা গ্রামে 'ডাইনি বিদ্যা' বা কালোজাদুর অভিযোগ তুলে এক পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পর নিহতদের মরদেহেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

রবিবার (৬ জুলাই) রাতে ঘটে যাওয়া এ বর্বর ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা ওরাঁও আদিবাসী সম্প্রদায়ের সদস্য। ঘটনার সময় পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোর আত্মীয়ের বাড়িতে থাকায় প্রাণে বেঁচে যায়। পরে সেই কিশোরই পুলিশে খবর দেয় এবং চারজনের নাম উল্লেখ করে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, চতুর্থজনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, লোকজ ঝাড়ফুঁক বা ঝাড়ফুঁকের চিকিৎসা নিয়ে গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত বাবুলাল ওরাঁও ওই ধরনের চর্চা করতেন বলে অভিযোগ। কিছুদিন আগে একই গ্রামের এক শিশুর মৃত্যু এবং অন্য একজনের অসুস্থতার জন্য বাবুলালের পরিবারকে দায়ী করা হয়। এরপরই এই হামলার ঘটনা ঘটে।

পূর্ণিয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পঙ্কজ কুমার শর্মা বলেন, “পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের জীবন্ত অবস্থায় পুড়ানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় পুরো গ্রামেরই সম্পৃক্ততা রয়েছে।”

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আরজেডি নেতা তেজস্বী যাদব সামাজিক মাধ্যমে লিখেছেন, “পূর্ণিয়ায় একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিহারে আইনের শাসন ভেঙে পড়েছে, কেউ জবাবদিহি করছে না।”

স্বতন্ত্র সংসদ সদস্য রাজেশ রঞ্জন বলেন, “আমরা যখন মঙ্গলে পা রাখছি, তখন একই সঙ্গে মানুষের মধ্যে কুসংস্কারের নামে গণহত্যা চালানো হচ্ছে এটি অত্যন্ত লজ্জার।”

বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার বলেন, “এই রাজ্যে গরিব, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী কেউই নিরাপদ নয়। এটা জঙ্গলরাজের জ্বলন্ত প্রমাণ।”

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন