সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

না আছে উড়োজাহাজ না আছে ডলার, আছে আত্মমর্যাদা : ডেবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফ্রিকার দেশ চাদ তাদের দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে।

গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডেবি বলেন, ‘চাদের দেওয়ার মতো না কোনো উড়োজাহাজ আছে, না আছে শতকোটি ডলার দেওয়ার সামর্থ্য; তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা একতরফা ও বৈষম্যমূলক।

চাদের এই সিদ্ধান্ত এসেছে ঠিক তার একদিন পর, যখন যুক্তরাষ্ট্র ১২টি দেশের নাগরিকদের ভিসা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার এক নির্বাহী আদেশে নিষেধাজ্ঞাটি জারি করেন, যা কার্যকর হবে আগামী সোমবার থেকে।

নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলো হলো:
আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

এছাড়া আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। তবে এই দেশগুলোর নাগরিকদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ‘সাময়িক কাজের ভিসা’ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্রাম্পের ব্যাখ্যা ও বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে। কলোরাডোর বোল্ডার শহরে এক ইহুদি র‍্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, ‘বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আমাদের দেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, কলোরাডোর হামলাটি তার উদাহরণ।’ তিনি আরও বলেন, ‘আমরা এই ধরনের বিপদ আর চাই না।’

তবে হামলাকারী মিসরের নাগরিক হলেও নিষেধাজ্ঞার তালিকায় মিসরের নাম নেই। এ নিয়ে সামাজিক ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ তার প্রথম মেয়াদের বিতর্কিত অভিবাসন নীতিরই পুনরাবৃত্তি, যা অনেক ক্ষেত্রেই মুসলিম ও আফ্রিকান দেশগুলোর প্রতি বৈষম্যমূলক বলে বিবেচিত হয়েছে।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন