সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নির্ধারিত সময়েই নির্বাচন : ধর্ম উপদেষ্টা, বান্দরবানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো.আরিফ,বান্দরবান
মো.আরিফ,বান্দরবান

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের মেঘলায় জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

শনিবার (৫ জুলাই) সকালে মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, সরকার নির্বাচন নিয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে।

মসজিদ সম্পর্কে ধর্ম উপদেষ্টা বলেন, “ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে সরকার মসজিদকেন্দ্রিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মডেল মসজিদটি শুধু নামাজের স্থান নয়, বরং এটি হবে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক উন্নয়নের একটি কেন্দ্র বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এই মসজিদ স্থানীয় জনগণের একটি সম্পদ। এটি সচল রাখতে পাঁচ ওয়াক্ত নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার প্রমুখ।

৩৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন