সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক অধিকার নিয়ে পুতিনের কড়া বার্তা, ম্যাক্রোর সতর্কতা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রায় তিন বছর পর ফের ফোনালাপে মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এই আলোচনায় ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে ইরান-ইসরায়েল সংঘাত ও ইরানের পারমাণবিক কর্মসূচি।

ফোনালাপে পুতিন জোর দিয়ে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারকে সম্মান জানাতে হবে এবং আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় থাকা দায়বদ্ধতা বজায় রাখা জরুরি। তিনি ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, ম্যাক্রোঁ ইরানের পারমাণবিক কার্যক্রমকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন এবং ইরানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতার আহ্বান জানান। সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান পার্লামেন্ট আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন পাস করায় দুই নেতা উদ্বেগ প্রকাশ করেন।

ফোনালাপে ম্যাক্রোঁ ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। পুতিন আবারও তার অবস্থান তুলে ধরে বলেন, ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নীতির ফল এবং সম্ভাব্য শান্তিচুক্তি দীর্ঘমেয়াদি ও নতুন ভূখণ্ডগত বাস্তবতার ভিত্তিতে হতে হবে।

দুই নেতা সম্মত হন, ইরান ও ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ আরও এগিয়ে নিতে হবে এবং ভবিষ্যতেও যোগাযোগ বজায় রাখবেন।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন