সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় নিহত রুশ নৌবাহিনীর উপপ্রধান মিখাইল গুদকভ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ নৌবাহিনীর উপপ্রধান ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মেরিন ব্রিগেড প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার প্রাইমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এই তথ্য নিশ্চিত করেন।

রুশ ও ইউক্রেনীয় সামরিক সংশ্লিষ্ট একাধিক টেলিগ্রাম চ্যানেলের দাবি, কুরস্কের কোরেনেভো এলাকায় রুশ সামরিক বাহিনীর একটি চৌকিতে ইউক্রেন হামলা চালায়। এতে গুদকভসহ অন্তত ১০ রুশ সেনা প্রাণ হারান। কুরস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরেই এটি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

গভর্নর কোঝেমিয়াকো এক বিবৃতিতে জানান, বহু বছর ধরে তিনি গুদকভকে চিনতেন এবং তার সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। তিনি বলেন, "নৌবাহিনীর উপপ্রধান হওয়ার পরও গুদকভ আমাদের মেরিন সেনাদের নিয়মিত দেখতে যেতেন।"

গুদকভ ইউক্রেন যুদ্ধে সাহসিকতার জন্য রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হন। তবে ইউক্রেন সরকার তাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছিল। চলতি বছরের মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে নৌবাহিনীর উপপ্রধান পদে নিয়োগ দেন বলে জানিয়েছে ক্রেমলিন।

এ হামলা ও গুদকভের মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।

২০২৪ সালের আগস্টে ইউক্রেন হঠাৎ কুরস্ক অঞ্চলের কিছু এলাকা দখলে নেয়, যা পরবর্তীতে রাশিয়া পুনর্দখলের দাবি করে। এই অঞ্চলেই সামরিক দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল গুদকভ।

৩৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন