সর্বশেষ

আইন-আদালত

সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার, ২ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।

সূত্রে জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

এর আগে, চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত দুর্নীতির মামলায় তার মালিকানাধীন লালমাটিয়ার ২,৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি এবং তিনটি গাড়ি জব্দের আদেশ দেন। পাশাপাশি তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন