সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

মাগুরার সাবেক এসপি, ইউএনওসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিথ্যা মামলায় আটক ও পুলিশি নির্যাতনের অভিযোগে মাগুরার তৎকালীন পুলিশ সুপার, ইউএনও, ওসি ও ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল রুমন।

গত ৩০ জুন মাগুরা সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন তিনি। অভিযোগটি আমলে নিয়ে মঙ্গলবার (১ জুলাই) মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মামলার তদন্তের দায়িত্ব দিয়েছেন অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

বাদী ফয়সাল রুমন অভিযোগ করেন, ২০১৮ সালের ৫ ও ১৩ আগস্ট তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়েছে—এমন অভিযোগে ১৮ আগস্ট তাকে আটক করেন মাগুরা সদর উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

তিনি দাবি করেন, পুলিশি হেফাজতে তাকে মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এতে তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং স্পাইনাল কর্ড ভেঙে যায়। এই ঘটনায় পরদিন তার নামে একটি মামলা করা হয় এবং তিনি ১৬৮ দিন বিনা বিচারে কারাবন্দি ছিলেন।

ফয়সাল রুমন আরও অভিযোগ করেন, একটি সাজানো মামলার কারণে তিনি আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন: মাগুরার তৎকালীন পুলিশ সুপার খান মো. রেজোয়ান, সদর ইউএনও আবু সুফিয়ান, সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম, এসআই আল এমরান ও এসআই বিশ্বজিৎ, কনস্টেবল পার্থ রায়, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের তৎকালীন সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এবং আওয়ামী লীগ কর্মী মুরাদুজ্জামান মুরাদ।

বাদীপক্ষের আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, “একটি মিথ্যা মামলার মাধ্যমে ফয়সাল রুমনকে শারীরিকভাবে এতটাই নির্যাতন করা হয়েছে যে তিনি সারাজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন সিআইডি তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেবে।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন