সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৩ আগস্ট থেকে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

এই সিরিজের সূচি প্রকাশিত হয়েছিল প্রায় দুই মাস আগে। তবে সফরটি এখন অনিশ্চয়তার মুখে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লির কেন্দ্রীয় সরকার এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বাংলাদেশ সফরের অনুমোদন দেয়নি। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সিরিজটি মাঠে গড়ানো না-ও হতে পারে।

দিল্লির শীর্ষ সরকারি সূত্রগুলো উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে সরকার এই সফরের পক্ষে নয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে জানান, এমন সফর বর্তমান পরিস্থিতিতে ‘ইতিবাচক বার্তা’ দিতে পারবে না বলেই মনে করছে দিল্লি।

সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ, আর পুরো সফর শেষ হওয়ার কথা ৩১ আগস্ট। তবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে গত মাসে জানানো হয়েছিল, রাজনৈতিক উত্তেজনা এবং কিছু বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ভারত সফর না-ও করতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য সেসময় স্পষ্ট করে জানায়, সাবেক এক সামরিক কর্মকর্তার বিতর্কিত বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

গত ৩০ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম জানান, ভারত সফর নিয়ে আলোচনা চলছে। বিসিসিআই এখনো সরকারি অনুমোদনের অপেক্ষায়। তিনি জানান, সফর যদি আগস্টে না হয়, তাহলে ভবিষ্যতে ফাঁকা সূচিতে ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করা হবে।

বিসিসিআইও সফর নিয়ে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ পর্যবেক্ষণ করছে তারা। শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি সফরের ক্ষেত্রেও ভারত সরকার একই রকম বিধিনিষেধ আরোপ করেছে বলে জানান বিসিবি সভাপতি।

তবে বাস্তব জটিলতা হলো, আগস্টে সফর না হলে বছরজুড়ে ভারতীয় দলের সঙ্গে ম্যাচ আয়োজন প্রায় অসম্ভব হয়ে পড়বে। সেপ্টেম্বরে এশিয়া কাপ, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সফর, নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ ও ডিসেম্বরে বিপিএল রয়েছে। এছাড়া আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন