সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

দ্বিতীয় দফার সপ্তম দিনে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (২ জুলাই) বেলা ১১টা ৮ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এ বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন।

বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আইয়ুব মিয়া উপস্থিত রয়েছেন।

আজকের বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে রয়েছে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ার।

দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কমিশন ইতোমধ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব নিয়ে ৯টি বিষয় আলোচনা করেছে, যার মধ্যে মাত্র দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য তৈরি হয়েছে। কিছু বিষয়ে আংশিক ঐকমত্য থাকলেও এখন পর্যন্ত কোনো প্রস্তাব আলোচনার বাইরে রাখা হয়নি।

আলোচিত সংস্কার বিষয়গুলোর মধ্যে রয়েছে: সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি মনোনয়ন, ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, রাষ্ট্রপতি পদে নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ এবং সংবিধানে রাষ্ট্রের মূলনীতি পুনঃনির্ধারণ।

৭০ অনুচ্ছেদে পরিবর্তন ও সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বিষয়ে সর্বসম্মত মত পাওয়া গেলেও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ (এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি এই প্রস্তাবে সম্মত হতে চায় এনসিসি বা অনুরূপ কোনো কমিটি সংবিধানে না থাকলে।

এখনো আলোচনা হয়নি—তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সীমানা নির্ধারণ, সংবিধান সংশোধন পদ্ধতি, জরুরি অবস্থা জারির নিয়ম, স্থানীয় সরকারে নারীর প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের নির্বাচন ব্যবস্থা ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

এর আগে গত ২৯ জুনের বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম, আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে (১৬ জুলাই) সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব। কিন্তু এখন তা কতটা সম্ভব হবে, তা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সদিচ্ছার ওপর নির্ভর করছে। এই বিষয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।’

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন