সর্বশেষ

জাতীয়তেল সরবরাহে সীমা বেঁধে দিল বিপিসি, ফিলিং স্টেশনে ভিড়
পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
মিয়ানমারে আটক তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি
গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগিকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জে তিতাস গ্যাস লিকেজে বিস্ফোরণ: গুরুতর আহত ৩, বাড়ি ক্ষতিগ্রস্ত
নরসিংদীতে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা
মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা: দুই বছর পর অভিযুক্ত আটক
আলফাডাঙ্গায় ৪৮তম কাদরিয়া ওরশ প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পাট দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়ায় ‘মাদকমুক্ত গ্রাম’ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ছিনতাই
মুন্সীগঞ্জে রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজন গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী আজিজুল হক নিহত
কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি
পঞ্চগড়ে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ
গোপালগঞ্জে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার
ফরিদপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, দুইজন আটক
সিলেটে দিনদুপুরে নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা
দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসার উদ্বোধন
১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদরাসার ৭তলা থেকে পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদরাসার সাততলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ফারিয়া আক্তার মিম (১৪) নামের এক ছাত্রী।

যদিও ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টার মতো দেখানো হচ্ছে, তবে ভুক্তভোগীর পরিবার এটি পরিকল্পিত বলে দাবি করছে।

রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পাইনাদী নতুন মহল্লার জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফারিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আইসিইউতে আছে এবং চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ফারিয়া ওই মাদরাসার খুছুছী বিভাগের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং পাইনাদী কলসি বিল্ডিং এলাকার প্রবাসী মামুন মিয়ার মেয়ে।

ঘটনার বর্ণনায় ভিন্নতা
মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্যমতে, ঘটনার সময় ফারিয়া বিকেলের নির্ধারিত বিশ্রামকালীন ঘুমিয়ে ছিল। তার সঙ্গে থাকা শিক্ষক নামাজ পড়তে গেলে সে ছাদে উঠে যায় এবং সেখান থেকে পড়ে যায়। প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তারা তাকে হাসপাতালে পাঠান।

অন্যদিকে, পরিবারের সদস্যদের দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত কিছু। ফারিয়ার খালা তিতলি আক্তার বলেন, "ওর এমন আচরণ করার কোনও কারণ নেই। ঘটনার পর আমাদের না জানিয়ে ওকে হাসপাতালে নেওয়া হয়েছে, যা সন্দেহজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাঁচার সম্ভাবনা মাত্র ১০%। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।"

পুলিশের অবস্থান
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঘটনার খবর পেয়ে রাতেই মাদরাসা পরিদর্শন করা হয় এবং শিক্ষক ও প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। ওসি বলেন, “মাদরাসায় নানান নিয়মকানুনের মধ্যে মেয়েরা থাকে। কেন সে ছাদে গেল বা লাফ দিল, তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না।”

তিনি আরও বলেন, “এখনো পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তারা মূলত হাসপাতালে ছুটোছুটি করছে। তবে আমরা তদন্ত করছি, বিস্তারিত পরে বলা যাবে।”

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন