সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশপটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

গতবারের তুলনায় রাজস্ব আদায় বেশি হবে : এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, চলতি অর্থবছরের রাজস্ব আদায় গতবারের তুলনায় বেশি হবে—এ বিষয়ে তারা নিশ্চিত।

তবে সম্প্রতি এনবিআরের অভ্যন্তরীণ অস্থিরতায় কিছুটা ব্যাঘাত ঘটেছে বলেও তিনি স্বীকার করেছেন।

সোমবার (৩০ জুন) এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। ট্রেজারিতে জমা হওয়া টাকার হালনাগাদ চিত্র আগামীকাল পাওয়া যাবে। এছাড়া সরকারি প্রকল্পের ভ্যাট ও কর বাবদ বিল অ্যাডজাস্ট করতেও কিছুটা সময় লাগবে। পুরো হিসাব পেতে ২-৩ সপ্তাহ লেগে যাবে।"

চেয়ারম্যান আরও জানান, বর্তমানে রাজস্ব রিপোর্টিং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। আইবাস প্ল্যাটফর্ম ব্যবহার করে আদায়ের তথ্য প্রতিবেদন তৈরি হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের কারণে রাজস্ব সংগ্রহে ধাক্কা লেগেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, "আমরা আশা করছি আজকের (সোমবার) দিন শেষে বড় অঙ্কের রাজস্ব জমা হবে। সরকারি বিল অ্যাডজাস্ট করার পর আদায় গত বছরের চেয়ে বেশি হবে—এটা নিশ্চিত।"

তিনি জানান, সরকার জুলাই মাসে ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে, ফলে রাজস্ব সংগ্রহে আরও সক্রিয় হতে হবে। "আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে। জুলাইতেও রাজস্ব ড্রাইভ চলবে,"—বলেন তিনি।

চলমান অস্থিরতা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, "সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে কাজ করতে হবে। অতীতে যেমন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন কর্মকর্তারা, এবারও তেমনি প্রত্যাশা করছি।"

তিনি জানান, কাস্টমস হাউজসহ সব দপ্তরে এখন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আন্দোলন প্রত্যাহারের পর রবিবার বিকেল থেকেই সব জায়গায় কাজ শুরু হয়েছে।

আন্দোলন প্রত্যাহার
এর আগে রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, ভ্যাট বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ও পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপ চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক সপ্তাহ ধরে আন্দোলন চালায়। এর অংশ হিসেবে ‘মার্চ টু এনবিআর’ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে তারা।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন