সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: নতুনধারা বাংলাদেশ এনডিবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী চলমান ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

দলটির নেতারা বলেছেন, এক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশের জনগণ আরেক নব্য ফ্যাসিস্ট সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে।

শনিবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান ও সদস্য হরিদাস সরকার বলেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ-নিপীড়ন এবং পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ অপহরণের মতো ঘটনা প্রমাণ করে যে, দেশে নারী নির্যাতন প্রতিরোধে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।

নেতৃবৃন্দ জানান, নতুনধারা বাংলাদেশ এনডিবি গত ১২ বছর ধরে প্রমাণিত ধর্ষকের তিন মাসের মধ্যে ফাঁসির বিধান কার্যকর করার দাবি জানিয়ে এলেও তা আমলে নেয়নি আগের সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারও নিচ্ছে না। ফলে আছিয়াসহ অসংখ্য ধর্ষণ ও নিপীড়নের ঘটনার পরও দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা বলেন, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে নারী নিরাপত্তার এমন চিত্র জাতির জন্য হতাশাজনক।

নতুনধারার নেতারা অবিলম্বে ধর্ষণ, নিপীড়ন, অপহরণ ও মব নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন