সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

ভুয়া মামলা থেকে রেহাই পেতে যাচ্ছে নিরপরাধ আসামিরা: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফৌজদারি কার্যবিধিতে একটি গুরুত্বপূর্ণ সংশোধন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

সংশোধিত বিধান অনুযায়ী, ভুয়া মামলা বা আসামির বিরুদ্ধে যদি প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না মেলে, তবে তাঁকে মামলার প্রাথমিক পর্যায়েই রেহাই দেওয়ার সুযোগ থাকবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, সংশোধিত বিধান অনুযায়ী, একজন জেলা পুলিশ সুপার (এসপি), পুলিশ কমিশনার কিংবা একই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা যদি মনে করেন, কোনো মামলায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রয়োজন, তবে তিনি তা চেয়ে নিতে পারবেন। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর তিনি তা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে নির্দেশ দিতে পারবেন।

ম্যাজিস্ট্রেট যদি প্রতিবেদনে দেখেন, মামলার কোনো আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ নেই কিংবা তিনি মামলায় অপ্রাসঙ্গিকভাবে যুক্ত হয়েছেন, তবে তিনি সেই ব্যক্তিকে মামলার প্রাথমিক পর্যায়েই অব্যাহতি দিতে পারবেন।

আইন উপদেষ্টা বলেন, “আমরা আশা করি, আদালত ও পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করবে। এ বিধান বাস্তবায়ন হলে গ্রেপ্তার ও মামলা বাণিজ্যের যে অনিয়ম চলে আসছে, তা অনেকাংশে কমে যাবে।”

তবে এই রেহাই চূড়ান্ত নয় বলেও তিনি জানান। তদন্ত চলমান থাকবে এবং পরে যদি কাউকে রেহাই দেওয়ার পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে আবার তাঁর নাম মামলায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।

আইন উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “এ উদ্যোগ বাস্তবায়ন হলে বহু নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে এবং মামলার নামে বাণিজ্যও কমে আসবে।”

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন