সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

ক্রিমিয়ায় রুশ হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় কিরোভস্কে বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে কয়েকটি হেলিকপ্টার ও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, এই হামলায় রাশিয়ার এমআই-৮, এমআই-২৬ ও এমআই-২৮ মডেলের হেলিকপ্টার এবং ‘পান্তসির-এস১’ ক্ষেপণাস্ত্র ও কামান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এসবিইউর দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই ঘাঁটিতে রাশিয়ার উড়োজাহাজ পরিচালনাকারী ইউনিট, ড্রোন ও গোলাবারুদের গুদাম ছিল। ড্রোন হামলার মাধ্যমে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “শত্রুপক্ষকে বোঝাতে হবে—কোনো সামরিক সরঞ্জাম বা গোলাবারুদই এখন নিরাপদ নয়, না যুদ্ধক্ষেত্রে, না ক্রিমিয়ায়, এমনকি একেবারে পেছনের ঘাঁটিতেও নয়।”

এসব হামলা এমন এক সময় চালানো হলো, যখন রাশিয়া ইউক্রেনে নতুন করে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে কিয়েভ। এসবিইউ বলছে, হামলার পর সারারাত ধরে কিরোভস্কে ঘাঁটি বিস্ফোরণে কেঁপে উঠেছে।

এরই মধ্যে পাল্টা অভিযানে ইউক্রেন ভলগোগ্রাদ অঞ্চলের মারিনোভকা ঘাঁটিতে ৪টি রুশ এসইউ-৩৪ বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই বিমানগুলো নিয়মিতভাবে ইউক্রেনের ভূখণ্ডে হামলায় ব্যবহৃত হতো।

এদিকে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে দ্রুত শান্তি আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। কিন্তু সেই বক্তব্যের পরদিনই শনিবার রাশিয়া ইউক্রেনের ওডেসা ও সামার শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওডেসায় একটি আবাসিক ভবন ধসে পড়ে এবং এক দম্পতিসহ বেশ কয়েকজন নিহত ও আহত হন।

এ সময় ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফর করেন পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা। তিনি ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জানান, পোল্যান্ড ইউক্রেনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে। নতুন প্রেসিডেন্ট কারোল নাওরকির কিছুটা রক্ষণশীল অবস্থান থাকলেও, প্রতিরক্ষায় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন