সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
খেলা

নারী এশিয়ান কাপ: বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে রোববার (২৯ জুন) নিজেদের অভিযানে নামছে বাংলাদেশ।

মিয়ানমারের ইয়াংগুনে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে। তবে বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচটি দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বাফুফে।

গ্রুপে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমার রয়েছে ৫৫তম স্থানে, বাহরাইন ৯২ এবং বাংলাদেশ ১২৮তম অবস্থানে। শুধু তুর্কমেনিস্তান (১৪১) রয়েছে বাংলাদেশের নিচে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাধ্যতামূলক।

শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার স্বীকার করেছেন, র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও দল আত্মবিশ্বাসী। তিনি বলেন, "আমরা একটা প্রকল্পের মধ্যে তিনটা দল পরিচালনা করছি—জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দল। আমাদের সুযোগ-সুবিধা সীমিত, তাই একসঙ্গেই কাজ করছি। সিনিয়র দলে অর্ধেক খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ বয়সী।"

প্রতিপক্ষ নিয়ে সতর্ক বাটলার বলেন, "ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। মিয়ানমার শক্তিশালী দল, বাহরাইনও শারীরিকভাবে ভালো ও উন্নতিশীল। আমরা সেরা খেলাটা উপহার দিতে চাই।"

অন্যদিকে, বাহরাইন কোচ মোহাম্মেদ আদনান হুসেইন জানিয়েছেন, তার দল প্রস্তুত। সাম্প্রতিক তিনটি প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ড্র ও সৌদি আরবের বিপক্ষে এক হার ছিল তাদের পারফরম্যান্স। তিনি বলেন, “অল্প সময়ের প্রস্তুতি ছিল, তবে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে দল গড়া হয়েছে। আমরা ভালো কিছু করতে চাই।”

মিয়ানমারে ইতিবাচক ফলের আশা করছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, "ফ্যাসিলিটিজ কম থাকলেও ফেডারেশন আমাদের সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের সুযোগ দিয়েছে। এসব ম্যাচ আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।"

বাংলাদেশ সর্বশেষ জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচে ড্র করেছে। সেই অভিজ্ঞতাও দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করেন বাটলার, “আমরা বুঝেছি আমাদের অবস্থান কোথায়, আমাদের সক্ষমতা কতটুকু। তরুণ দল হলেও মেয়েরা শেখার সুযোগ পেয়েছে। এখন সেই শেখা কাজে লাগানোর সময়।”

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন