সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আইন-আদালত

ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আবেদনের রায় আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিচার বিভাগ পৃথকীকরণ ও অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার গেজেটের বিরুদ্ধে দায়ের করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের রায় আজ (রোববার, ২৯ জুন) ঘোষণা করতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ বিষয়ে রায় দেবেন। এর আগে, গত ২৬ জুন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শিশির মনির শুনানিতে আদালতকে জানান, “এই শৃঙ্খলাবিধি তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে গ্রহণ করে বিচার বিভাগকে কার্যত ‘অ্যাসল্ট’ করা হয়েছিল। আগে নয়জন বিচারপতি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। একে নজিরবিহীন ঘটনা বলেই রিভিউ করা হয়েছে।”

উল্লেখ্য, ২০০৭ সালে মাসদার হোসেন মামলার মূল রায়ের ভিত্তিতে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হলেও, মামলার ১২ দফা নির্দেশনার অনেকগুলো এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষ করে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি ঘিরে কয়েকদফা টানাপোড়েন চলে সরকার ও সুপ্রিম কোর্টের মধ্যে।

সরকারের প্রস্তাবিত বিধিমালাটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আদলে হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী উল্লেখ করে আপিল বিভাগ তা প্রত্যাখ্যান করে।

তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা খসড়াটি সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিলেও, পরে বিষয়টি গেজেট আকারে প্রকাশে জটিলতা তৈরি হয়। এমনকি এই ইস্যুতে বিচারপতি সিনহা সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে দেশত্যাগ ও পদত্যাগ করেন।

এরপর ২০১৮ সালে প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন বেঞ্চ শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণ করে আদেশ দেন। তবে অনেক আইনজীবী দাবি করেন, এর মাধ্যমে শাসন বিভাগ বিচার বিভাগের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।

আজকের রায়ে সেই রিভিউ আবেদনের ভাগ্য নির্ধারিত হবে, যা বিচার বিভাগীয় স্বাধীনতার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন