সর্বশেষ

জাতীয়রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
রাজনীতি

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদাবাজি, বাড়ি দখল ও হয়রানিমূলক মামলার মতো গুরুতর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, ২৫ জুন মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদায়) সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত এক চিঠিতে এসব অভিযোগ তুলে ধরা হয় এবং চার কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে হারুনকে।

বলা হয়েছে, এর আগেও একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে হারুনুর রশিদকে মৌখিকভাবে সতর্ক করেছিল বিএনপির মহানগর নেতারা। এবার তার বিরুদ্ধে দলের আন্দোলনের অংশীদারদের হয়রানির অভিযোগও যোগ হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৭ জুন নয়াপল্টনের বাসিন্দা জহিরুল ইসলাম রুমি আনুষ্ঠানিকভাবে হারুনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগের মধ্যে রয়েছে—ভবন পুনরায় দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, বনানী ও যাত্রাবাড়ী থানায় হয়রানিমূলক মামলা দায়েরের প্ররোচনা, ভুয়া আইনজীবী ও সাংবাদিকদের মাধ্যমে দখলের চেষ্টা এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার।

নোটিশে আরও বলা হয়, ৫ আগস্টের পর একবার মৌখিকভাবে সতর্ক করার পরও এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি, বরং চলমান রয়েছে। তাই কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, “নোটিশে যেসব অভিযোগ এসেছে, তার বাইরেও মতিঝিল ও পল্টন এলাকায় চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে। তবে ভয়ের কারণে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।”

৪৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন