সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ব্যাটিং ব্যর্থতাতেই ইনিংস হার: দায় নিচ্ছেন নাজমুল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্প্রতিক টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন সেঞ্চুরি করেছিলেন দুই ইনিংসেই।

প্রথম ইনিংসে ৪৯৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণার পর, সেই ম্যাচ ড্র হলেও জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তখন আত্মবিশ্বাসী ভঙ্গিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো কিছু করার আশাও প্রকাশ করেছিলেন নাজমুল।

কিন্তু সেই আশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়ার পর, শ্রীলঙ্কার ৪৫৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ভেঙে পড়ে ১৩৩ রানেই গুটিয়ে যায় দল। ফলে ইনিংস ও ৭৮ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হয় বাংলাদেশকে।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পষ্ট হতাশা প্রকাশ করেন নাজমুল। তাঁর ভাষ্য, “প্রথম ম্যাচের পর এভাবে খেলা সত্যিই হতাশাজনক। আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত মানের ছিল না। আমরা অনেক ভুল করেছি, বিশেষ করে প্রথম ইনিংসে।”

সংবাদ সম্মেলনেও প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। তাঁর মতে, ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, সহজ পথে যাওয়ার চেষ্টা করেছেন বারবার।

নাজমুল বলেন, “আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।”

যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি, সেখানে শ্রীলঙ্কা তুলেছে চারশোরও বেশি রান। যদিও তৃতীয় দিনে আট উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় বাংলাদেশ, তারপরও সেই ক্ষতিপূরণ আর হয়নি।

বোলারদের প্রশংসা করলেও ব্যাটসম্যানদের প্রতি অসন্তোষ স্পষ্ট করেন অধিনায়ক, “আমার মনে হয় প্রথমে ব্যাট করাই ঠিক ছিল। উইকেট কিছুটা মন্থর ছিল, কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, সেটা একেবারেই ঠিক হয়নি। আমরা অনেক ভুল করেছি, বিশেষ করে ব্যাটিংয়ে।”

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন