সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
রাজনীতি

ফেসবুক আইডি খুলে গালিগালাজ ও কুৎসা রটানোর নির্দেশ!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকসহ জামায়াত ইসলামীর প্রতিষ্ঠিত কিছু আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট বাহিনী’ পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, “জুলাই-আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের আর্থিক সহায়তায় পরিচালিত এসব বট বাহিনীর সদস্যদের ১০টি করে ভুয়া ফেসবুক আইডি খুলে বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গালিগালাজ ও কুৎসা রটানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “ছাত্রশিবির এবং গণতান্ত্রিক ছাত্রসংসদ বর্তমানে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির সংশ্লিষ্ট নেতাদের ছাত্রলীগে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি উল্লেখ করেন, “গতকাল (বুধবার) সরকারি বাংলা কলেজে ছাত্রলীগের এক নেতা শাহরিয়ার কবিরকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদল কর্মীরা। কিন্তু তাকে রক্ষা করতে ছুটে আসেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যার অতীত শিবির সংশ্লিষ্টতা রয়েছে। এমনকি বাংলা কলেজ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কথোপকথনের স্ক্রিনশটও আমাদের হাতে এসেছে।”

রাকিবুল ইসলাম আরও বলেন, “যারা অতীতে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকা রেখেছে, তারাই এখন শিক্ষাঙ্গনে মুনাফেকি রাজনীতিতে জড়িত। তাদের ইসলামি চেতনার দাবিও প্রশ্নবিদ্ধ। আমরা দেখতে চাই, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সংসদ এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় কি না।”

ছাত্রদল সভাপতি তার বক্তব্যে সাধারণ শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল সবসময় মাঠে থাকবে।”

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন