সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বাড়ছে, কার্যকর ১ জুলাই থেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। আগামী ১ জুলাই থেকে ‘বিশেষ সুবিধা’ বাড়াতে যাচ্ছে সরকার, যা মাস শেষে বেতনের সঙ্গে যুক্ত হয়ে প্রদান করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ‘বিশেষ সুবিধা’ পাবেন।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে। আগের প্রণোদনার পরিমাণ ছিল সর্বনিম্ন ১ হাজার টাকা (চাকরিজীবী) ও ৫০০ টাকা (পেনশনভোগী)। নতুন ব্যবস্থায় তা বাড়িয়ে যথাক্রমে ১,৫০০ টাকা এবং ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কাকে কত শতাংশ সুবিধা?

 

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন। অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীরাও তাদের PRL-এ যাওয়ার পূর্ববর্তী মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা পাবেন।

কত টাকা বাড়বে?

 

উদাহরণস্বরূপ, কারো যদি মূল বেতন হয় ৭১,২০০ টাকা, তাহলে ১০% হারে তিনি পাবেন ৭,১২০ টাকা। আগে একই বেতনের উপর ৫% হারে প্রণোদনা ছিল ৩,৫৬০ টাকা। ফলে নতুন সুবিধায় বাড়তি ৩,৫৬০ টাকা যুক্ত হচ্ছে।

অন্যদিকে, ১১-২০ গ্রেডভুক্ত কোনো কর্মচারীর বেতন যদি ১৭,৫২০ টাকা হয়, তাহলে ১৫% হারে সুবিধা দাঁড়ায় ২,৬২৮ টাকা। আগে যা ছিল ১,০০০ টাকা, ফলে বাড়তি পাওয়া যাবে ১,৬২৮ টাকা।

পেনশনভোগীরাও অন্তর্ভুক্ত

 

যেসব পেনশনভোগী তাদের পেনশনের সম্পূর্ণ অংশ এককালীন উত্তোলন করেননি এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত, তারাও গ্রেড অনুযায়ী বিশেষ সুবিধা পাবেন। তবে যারা পেনশনের ১০০% অংশ উত্তোলন করে ফেলেছেন এবং পুনঃস্থাপনের যোগ্য নন, তারা এ সুবিধার আওতায় আসবেন না।

ব্যতিক্রম ও অন্যান্য শর্ত

 

চুক্তিভিত্তিক নিয়োজিত পেনশনভোগীরা পূর্ববর্তী বেতন বা বিদ্যমান পেনশনের যেকোনো একটির ভিত্তিতে সুবিধা পাবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মচারী প্রাপ্য হবেন মূল বেতনের ৫০% অংশের ভিত্তিতে নির্ধারিত হারে। বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এ সুবিধা পাবেন না। রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী থাকলে তাদের নিজস্ব বাজেট থেকেই এই সুবিধার অর্থায়ন করতে হবে।

 

সর্বনিম্ন সীমা

 

এই সুবিধার ন্যূনতম হার নির্ধারণ করা হয়েছে, চাকরিজীবীদের জন্য ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা। 

৪৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন