সর্বশেষ

জাতীয়

অন্যায় তদবিরে ‘না’ বললেই ভারতের দালাল : আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইন উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, অন্যায় তদবিরে সাড়া না দিলেই তাকে 'ভারতের দালাল' হিসেবে অপবাদ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “অনেকেই আমার কাছে অন্যায় তদবির নিয়ে আসেন। আমি যখন সেগুলো গুরুত্ব দিই না, তখন গালাগাল শুরু হয়। আমাকে ভারতের দালাল বলা হয়, অপবাদ দেওয়া হয়। সরকারে আসার পর নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে। জীবনে কখনো এতটা অসহায় বোধ করিনি।”

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা অস্বাভাবিক নয়। তবে জামিন দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় না। বিচারকরা তাদের বিবেচনায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন।”

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কে জামিন পাবেন আর কে পাবেন না, তা আদালতের বিষয়। আইন মন্ত্রণালয় এতে হস্তক্ষেপ করে না। কোন যুক্তিতে জামিন দেওয়া হচ্ছে না, তা বিচার সংশ্লিষ্টরাই ভালো জানেন।”

গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্যের অভাব উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “গণমাধ্যমের মানুষরা এক না। দলাদলি ও গ্রুপিং বন্ধ না করলে গণমাধ্যম কখনোই প্রকৃত অর্থে স্বাধীন হবে না। একজোট হয়ে শক্তিশালী না হলে স্বাধীনতা কেবল কাগজে থাকবে।”

ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে তিনি জানান, অধিকাংশ মামলাই ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার বিষয়ে তার কিছুই করার নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, “একশ্রেণির মানুষ, আইনজীবী ও রাজনীতিক মিথ্যা মামলা করে এবং তা ঘিরে ব্যবসা করছে। এ ধরনের আচরণ বন্ধ না হলে মিথ্যা মামলা কেউ ঠেকাতে পারবে না।”

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন