সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

গাজা আগ্রাসনের প্রতিবাদে ২৭ জুন দেশব্যাপী বিক্ষোভের ডাক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা ও মুসলিম ভূমিতে আগ্রাসনের প্রতিবাদে আগামী ২৭ জুন (শুক্রবার) জুমার পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বুধবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলীয় এই দুই শীর্ষ নেতা বলেন,

“ইরান-ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমে নেই। প্রতিদিনের বিমান হামলা, শিশু হত্যাকাণ্ড, ঘরবাড়ি ধ্বংস এবং মানবিক সহায়তা নিতে যাওয়া মানুষের ওপর গুলি চালিয়ে ইসরায়েল এক চরম মানবিক বিপর্যয় তৈরি করেছে।”
তারা বলেন,

“জায়নিস্ট ইসরায়েল কেবল ফিলিস্তিন নয় গোটা মুসলিম উম্মাহর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবৈধ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পথে প্রধান বাধা। অথচ তথাকথিত বিশ্ব বিবেক আজ নিরব। কিন্তু আমরা মুসলিম উম্মাহ এ অবস্থায় চুপ থাকতে পারি না।”
বিবৃতিতে আরও বলা হয়,

“গাজার রক্তাক্ত ভূমি আমাদের ডেকে বলছে নীরবতা মানে অন্যায়ের পক্ষে অবস্থান। ইনসাফ, স্বাধীনতা ও মুসলিম ঐক্যের প্রশ্নে আমাদের সরব হওয়া এখন সময়ের দাবি। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম জনতা আজ ঐক্যবদ্ধ।”
দলটির পক্ষ থেকে দেশের তাওহিদি জনতা, ওলামায়ে কেরাম, আলেম-ছাত্র সমাজ ও দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় নেতারা নিজ নিজ এলাকার কর্মসূচি সফল করতে প্রাসঙ্গিক পদক্ষেপ নেবেন।

৪০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন