সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

আসিফের ‘আপত্তিকর’ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে : ইশরাক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সংক্রান্ত আন্দোলন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ বক্তব্যের জন্য উপদেষ্টাকে নগরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ আমাকে নিয়ে এবং চলমান আন্দোলন নিয়ে যেসব আপত্তিকর মন্তব্য করেছেন, তা শুধু আমার প্রতি নয়—বরং ঢাকা দক্ষিণের হাজার হাজার নাগরিকের প্রতি অবমাননাকর।”

তিনি বলেন, “আসিফ মাহমুদ বলেছেন, বিএনপির এক নেতার ইন্ধনে আমি আন্দোলন করছি। এই মন্তব্যের মাধ্যমে ঢাকা শহরের সচেতন নাগরিকদের পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। এটি মেনে নেওয়া যায় না। জনগণের সম্মান রক্ষায় তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

ইশরাক আরও বলেন, “তিনি দাবি করেছেন, আমাকে ‘মিসগাইড’ করা হয়েছে—এই বক্তব্যে আমার ব্যক্তিত্বকে খাটো করা হয়েছে। এছাড়া কুমিল্লার এক বিএনপি নেতা আমাকে আন্দোলনে প্ররোচনা দিয়েছেন এবং অর্থ ও লজিস্টিক সহায়তা দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। যদি সত্যিই তার কাছে এমন প্রমাণ থাকে, তবে তা জাতির সামনে উপস্থাপন করুন। অন্যথায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

এদিকে, দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর গত সোমবার (২৩ জুন) খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের প্রধান ফটক। শুরু হয়েছে নাগরিক সেবা কার্যক্রমও। তবে ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচি এখনও চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের মূল ফটক ও বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে সকল সেবা কার্যক্রম বন্ধ করে দেন। ঈদ পরবর্তী সময়ে, ১৫ জুন থেকে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করলে নগর ভবনের কার্যক্রম আবার স্থবির হয়ে পড়ে। তবে গতকাল (২৪ জুন) প্রধান ফটকসহ অন্যান্য বিভাগ খুলে দেওয়া হয় এবং কিছুটা স্বাভাবিকতা ফিরে আসে।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন